টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রতিবেদক
মো রফিকুল ইসলাম
January 27, 2026 3:17 pm

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন, বাউসমারী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী, হাফেজ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক।

বক্তরা মসজিদের খুতবায় খতিবদের ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট প্রদানের জন্য ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিতি হবার জন্য মুসল্লীদেরকে উৎসাহিত করার আহ্বান জানান।

ভোট যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় এজন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না সেটি নির্ধারিত হবে আদালতে

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকবেন কারা

রাজবাড়ীর ‘সাবেক’ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সরকার, সরকারি প্রাথমিকে দিতে হবে না পরীক্ষার ফি: গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা

নাসিরনগর চাতলপাড়ে কেরি ট্যাবলেট খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু