টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মাহমুদুল ইসলাম ও ২২ লাখ টাকা লুটপাট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2025 7:51 am
দুর্বৃত্তের গুলিতে আহত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো.মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তার কাছে থাকা ২২ লাখ টাকা নিয়ে গেছে বলে আহত স্বজনদের দাবি।

গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। তার বাবার নাম মৃত জামাল উদ্দীন । আহত মাহমুদুল মিরপুর ৪ নম্বর লেন, ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন। গ্রামের বাড়ি কারতা, উপজেলা মাদারগঞ্জ,জামালপুর জেলার বাসিন্দা । আহত ব্যক্তি জানায়, তার বর্তমান বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে ৬জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পথ রোধ করে ।

এবং তারা আমার কাছে টাকা দাবি করে টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। আমার নিকটে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমান আমার চিকিৎসা চলছে ।

এই ঘটনা ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান , আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এবং সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে বলে জানান।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাজিমখানে ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু, আহত ২ 

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

এবার থাকছে বড় চমক,‘‘নবম পে স্কেলে’’

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই: মাসুদ পেজেশকিয়ান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম,নতুন দাম প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা