টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

প্রতিবেদক
ইএম আকাশ, কাতার প্রতিনিধি
October 18, 2026 10:04 pm

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক মেইল এর মাধ্যমে সত্যতা নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রথম মামলায় অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।

এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ১৮ অপরাধী গ্রেফতার

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার

শাহবাগের থানায় ছাত্র দলের হামলায় ৮জন সংবাদ কর্মীসহ শিক্ষার্থী আহত

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

হিমালয়ের হিমেল হাওয়ায় বিপর্যস্ত বীরগঞ্জ: গভীর রাতে অসহায়দের পাশে ইউএনও

নাসিরনগরের গোয়ালনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

দু’দিনেই পদ্মার তীররক্ষা প্রকল্পের ১৩ হাজার জিওব্যাগ লুট

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন মৃত্যু