টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 9:52 pm

ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। এসময় কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্তে এই সংশোধনী আনা হয়েছে।’

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা ছিল। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজতর হবে।

মন্ত্রী বিলটি পাশের জন্য প্রস্তাব করলে স্পিকার তা ভোটে দেন। ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।

উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল, যা আজ পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁওয়ের কাঁচপুরে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিক এক নারীর

মিরপুরে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, ‘চিকিৎসাধীন’ গৃহবধূর মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব

গতো এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে ‘প্রাণহানি, ১৩৭ জনের

‎ধানের শীষকে ভালোবাসলে আমানউল্লাহ আমানকে বিজয়ী করুন: নূর মোহাম্মদ রাসেল

চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির সন্ত্রাস বন্ধে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা আপ বাংলাদেশের

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা