টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 7, 2026 7:55 am

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাত্রা করেছেন। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে গিয়েছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করছিলেন। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরও চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশ সফর করেছিলেন। এবারের সফরে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে সিঙ্গাপুরে অবস্থানের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তির ফল রোববার, জানবেন যেভাবে

ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় এক যুবক নিহত

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

সৌদি আরব থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক

তিতাসের কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কারণ ছাড়ই রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বাতিল করায় প্রার্থীদের ক্ষোভ

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ