রাজধানীর রামপুরা রিয়াজবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ২ রিক্সাচালককে কুপিয়ে জখম করে মিশুক গাড়ি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।আহতরা হলেন,মো. সুমন হাওলাদার(৩১) ও আল-আমিন(৩০)।
মঙ্গলবার(২৭ মে)দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসাধীন রাখেন।
আহত সুমন হাওলাদার জানান, আমি এবং আমার সাথে থাকা আল-আমিন আমরা দুইজন রিক্সাচালক। খিলগাঁও এলাকা থেকে রিকশা নিয়ে আল-আমিন ও আমি মিশুক নিয়ে রামপুরার দিকে দুইজনই আসতে ছিলাম।রিয়াজবাগ ৪ নাম্বার রোডে আসা মাত্রই কাদির তুহিন, মারুফ, ইমন, বাবু, রমজান ও লিমন আমাদের গতিরোধ করে।এ সময় আমাদের দুজনকে তারা সবাই মিলে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে । এবং আমার মিশুক তারা নিয়ে চলে যায়। তারা আমার কাছে থাকা মোবাইল ও ১৩০০ টাকা ও নিয়ে যায়।পরে আমাদের দুজনকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয়হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ভর্তি রাখেন। তিনি আরও জানান,এক মাস আগে আমার এই মিশুক তারা নিয়ে যায়। পরে আমরা বিভিন্ন লোক ধরে সেই গাড়িটিকে আবার উদ্ধার করে নিয়ে আসি।
আবার তারা আমাদেরকে কুপিয়ে সেই মিশুক নিয়ে যায় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান,রামপুরার রিয়াজবাগ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ২ রিক্সা চালককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তাদের দুজনের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র আঘাত রয়েছে অবস্থা গুরুতর।



















