টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 7:27 am

উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে এবং প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার মাধ্যমে ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসিভুক্ত দেশগুলোর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আল-বুদাইউই বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে জাহাজ চলাচলে শুল্ক আরোপ করেছে, যা সমুদ্র আইন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসনের শামিল। এছাড়া কিছু জাহাজ অপহরণ ও হামলার শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জিসিসিভুক্ত দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা বিশ্ব অর্থনীতির ওপর একটি ‘স্পষ্ট আগ্রাসন’। তেহরানের হামলায় সৌদি আরব ও কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জিসিসি মহাসচিবের দাবি, ‌‌‘জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের ‘অর্থনৈতিক ফুসফুস’ হিসেবে পরিচিত। তারা প্রতিদিন ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এই দেশগুলো বিশ্বে ২৭ শতাংশ তেল রফতনি করে; যার পরিমাণ দৈনিক ১১.৫ বিলিয়ন ব্যারেল।’

তিনি বলেন, এই হামলাগুলো কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে না বরং ইরান ও জিসিসিভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন আনছে। তার অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

তবে তিনি জানান, জিসিসিভুক্ত দেশগুলো কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগও দেবে না।

আল-বুদাইউই বলেন, উত্তেজনা কমানোর লক্ষ্যে জিসিসি দেশগুলো এতদিন সংযম দেখিয়েছে এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়েছে। অতীতেও আঞ্চলিক সংকটে তারা সংলাপের আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাজমুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ:- ইনসানিয়াত বিপ্লবের

তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরে পুড়ে ছাই; নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সৌদি আরব পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, দুইজনের মৃত্যু

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট

সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে