টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ১০ এপ্রিল গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
April 8, 2026 10:45 pm

চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আসন্ন অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে রাউজান উপজেলার বিভিন্ন মঠ-মন্দির, সনাতনী সংগঠন ও নেতৃবৃন্দের মাঝে আমন্ত্রণপত্র বিতরণ করছেন পরিষদের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ, সংবর্ধনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীযুক্ত তপন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর। এছাড়াও বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভার পাইপের গোড়া এলাকায় অবস্থিত এম. জে. স্কয়ার কমিউনিটি সেন্টারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে ৩৬ জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

নাসির নগরে ধানের শীষের সর্বশেষ জনসভায় বাঁধ ভাঙা জোয়ার

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

কোলম্যানকে বাফুফের কোচ নিয়োগে অনিশ্চয়তা নজর সেকেন্ড চেয়েসের দিকে

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ মি‌নিময়

শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

বগুড়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী