টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোলম্যানকে বাফুফের কোচ নিয়োগে অনিশ্চয়তা নজর সেকেন্ড চেয়েসের দিকে

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 17, 2026 8:46 pm

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। তবে হামজা-জামালদের কোচ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। বাংলাদেশ দলের কোচ হতে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। তবে কোচ নিয়োগে নিয়েছে নতুন মোড়।

ওয়েলসের সাবেক কোচ কোলম্যানের পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোলম্যানের এজেন্ট। যার কারণে বাফুফের হাত ফসকে যেতে পারেন এই হাইপ্রোফাইল কোচ। এমনই ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে এসে কোচ ইস্যুতে এমন মন্তব্য করেন আমিনুল হক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যাকে (কোলম্যান) নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।

বাফুফে দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ করতে চায়। এ জন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে। যা ফুটবল ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

রংপুরে চার হত্যাকাণ্ড সংগৃহীত আলামত পাঠানো হবে ফরেনসিক ল্যাবে: পুলিশ কমিশনার

‎নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী টুকু

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

তারেক রহমানের সাথে হাজী ইয়াছিনের বৈঠক

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

রাজারহাটের মানবিক নেতা শাহাদাৎ হোসেন লাল জনপ্রিয়তার শীর্ষে

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক