টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 9, 2026 1:05 am

লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছে। তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থান লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, এই হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না, তবে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ!

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ, এবং  ন্যায়বিচার থেকে বঞ্চিত! 

রাজনীতি

মৌলিক বাংলা পাটির যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা

মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন রণতরি

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল