টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 10, 2026 8:13 pm

ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। সূত্র : আল-জাজিরা।

খবরে বলা হয়, গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ওই হামলায় তার স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ছয়জন শীর্ষ ব্যক্তির মৃত্যুর তথ্য বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের অভিযানে ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন। এসব হামলায় ইরানের ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হয়েছে বলে জানা যায়।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, ইরানের শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা, কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক

নববর্ষের উৎসবের চারদিনে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজবাড়ীর চিকিৎসক বাসুদেব সাহা

দিনাজপুর–১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়ার মনোনয়ন জমা

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!

দিনাজপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যা ও চুরির রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ২৪ ঘন্টায় হত্যাকারী গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পাওনাদার বাসায় ঢুকে একই পরিবারে চারজনকে কুপিয়ে জখম নিহত ১ আহত ৩

গ্যাস সংকটের কারণে চুলা জ্বলে না, হোটেল গুলোতে ভিড়