টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 30, 2026 10:50 pm

দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের তা’ন্ডবে দিশেহারা পাবনা আটঘরিয়া

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোজাম্মেল হক

‎নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী টুকু

৮ ঘন্টার ব্যবধানে ২ নিরাপত্তা কর্মী জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল

রাজধানীর তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩ জনকে ছাড়পত্র দেওয়া হল

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক মুচলেকা নিয়ে ছেড়ে দিল মেডিকেল কর্তৃপক্ষ

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক