টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 12, 2026 9:19 pm

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আরও যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এসব বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনমন্ত্রী জানান, আগামী ১৫ মের পর মানবাধিকার কমিশন আইন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিলগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় আনা হবে, যাতে সব পক্ষের আলোচনার সুযোগ থাকে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিলগুলো পাস হলে এ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকত না, তাই নতুন করে তা সংসদে আনা হবে।

আইনমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের চলমান প্রথম অধিবেশনে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু, ১৩টি সংশোধিত আকারে এবং ৭টি অধ্যাদেশ রহিত করা হয়েছে। এছাড়া ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ইস্যুতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন, সেগুলোর কিছু তথ্য সঠিক ছিল না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রস্তুতির মৃত্যু ভাঙচুর-অবরোধের পর ক্লিনিক সীলগালা

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব, গেলো কোথায়?

ট্রেনে ধাক্কায় মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

মুক্তিযোদ্ধার সন্তান ও ব্যবসায়ী রেজাউল ইসলাম সুমনের নিরাপত্তা নিশ্চিতের দাবি