রাজধানীর খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা (১৫) এক কিশোর ঢাকা মেডিকেলের ১০১ নং সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার(০৩ মে)দিবাগত রাত দেড়টার দিকে সার্জারি বিভাগে১০১নংওয়ার্ডেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শনিবার(০৩ মে)দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয় দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাকে নিয়ে আসা পথচারী শাকিল জানান, খিলখেত হাইওভারের নিচে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভোট দিয়ে দেওয়া হয়।চিকিৎসাধীনঅবস্থায় দিবাগত রাত ১:৩০ টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান।মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।তিনি জানান,নিহত ওই কিশোরের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।



















