টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 14, 2026 5:37 am

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমনে শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ ক্ষেত্রে ইইউ কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নির্ধারণের নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের দিনক্ষণ চূড়ান্ত

কুরবানী ঈদে আহত ও ছুরিকাঘাতে মেডিকেলে ৮০ জন চিকিৎসা নিয়েছে

জাতীয় বার্নে শিক্ষার্থী শিক্ষিকাসহ ১১জনে মৃত্যু ও ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয় এই নিয়ে ১২জনের মৃত্যু 

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

এ যেন অন্য রকম মিরপুর-১০, স্বস্তিতে পথচারীরা, প্রশংসায় ভাসছে সরকার

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষ

ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা,ভোট হবে ৫ ধাপে, শুরু হবে ২১ জানুয়ারি

ফের হরমুজে পিছু হটলেন ট্রাম্প, জাহাজ পাহারার ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা