টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 31 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 31, 2025 3:36 pm
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩১ মে ২০২৫, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতার সুস্থতা কামনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব-এর সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডা. রেজায়ানুর রহমান সোহেল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢামেকসুর সাবেক ভিপি ডাঃ জাভেদ আহম্মেদ, ঢামেক ড্যাবের সহ-সভাপতি মীর রাশেখ আলম অভি, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ আহসান হাবিব, ডা. লিখন, ডা. শাওন, ডাঃ পাভেল, ডা. অভি, ডা. সুমন, ডা. রিয়াদ, ডা. লেমন, ডা. দীপু, ডা. সাজ্জাদ, ডা. শাহনেওয়াজ, ডা. আনোয়ার, ডা. সাদ ও ডা. রাসেল প্রমুখ।

মাহফিল সফলভাবে আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নিষ্ঠাবান তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।
সার্বিক সমন্বয় ও নেতৃত্বে ছিলেন ঢামেক ছাত্রদলের সভাপতি গোলাম মোর্শেদ সজীব, ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি এবং মেশকাত শরীফ ভূইয়া।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার, চালু হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প, “রুট চূড়ান্ত”ব্যয় নির্ধারণ প্রায় ৬১ হাজার কোটি টাকা

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ

শিবগঞ্জের শ্যামপুরে বিএনপি কর্মীদের টাকার বিনিময়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

এইচএসসি ও আলিম পরীক্ষায় উপজেলার শীর্ষে ভূরুঙ্গামারী মহিলা কলেজ

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি

আরো একটি মামলায় আসামি ইনু