টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জের শ্যামপুরে বিএনপি কর্মীদের টাকার বিনিময়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

প্রতিবেদক
নাজমুল হাসান
February 12, 2026 8:54 am

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপি কর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন সকাল থেকেই কিছু বিএনপি কর্মী ভোটারদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন। পরে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়াও, ৩ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা টাকা লেনদেনের বিষয়টি জনমণে শঙ্কার জায়গা তৈরি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ যেভাবে টাকা লেনদেন হচ্ছে, ভোটের মাঠ এভাবে নষ্ট করা হচ্ছে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া।

অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা দাবি করেন,’ ভিডিওটি আমরা দেখেছি। আমরা ব্যবস্হা গ্ৰহণ করবো। ভিডিওটি এআই দিয়ে বানানো কিনা যাচাই বাছাই করা প্রয়োজন।

এদিকে শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। যদি কেউ ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে দুই যুবককে পিটিয়ে আহত, টাকা–মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

যুদ্ধের ময়দানে চলছে চরম সেনা-সংকট,যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: ইসরায়েলি সেনাপ্রধান

জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

তিতাসে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল

মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের