টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 7:16 am

অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুজান কয়েল দেশটির প্রথম নারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

আগামী জুলাই থেকে সুজান কয়েল আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগ ঘোষণা করে তাকে এ পদের জন্য অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৯৮৭ সালে আর্মি রিজার্ভে যোগ দিয়ে সামরিক ক্যারিয়ার শুরু করেন সুজান। পরে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি থেকে ১৯৯২ সালে অফিসার হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্যে জয়েন্ট টাস্কফোর্স ৬৩৩ এবং আফগানিস্তানে টাস্ক গ্রুপের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পূর্ব তিমুর ও সলোমন দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক মিশনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাইবার, মহাকাশ কমান্ড এবং তথ্যযুদ্ধের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

সুজান কয়েল ইউএস আর্মি ওয়ার কলেজ থেকেও কৃতিত্বের সঙ্গে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী এবং তার স্বামীও সামরিক বাহিনীতে কর্মরত।

এই নিয়োগ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, আপনি যা দেখতে পান না, তা আপনি হতে পারেন না, সুজানের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সুজান বলেন, তিনি যখন সেনাবাহিনীতে যোগ দেন, তখন মাত্র ১০ শতাংশ সদস্য ছিলেন নারী এবং সর্বোচ্চ পদ ছিল কর্নেল। বর্তমানে সেই চিত্র বদলেছে। এখন চারজন নারী তিন-তারকা জেনারেল রয়েছেন এবং নারীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে বাড়ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে র‍্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেলহাজতে

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোজতবা খামেনির হুঁশিয়ারি,শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান

ঝুনাগাছচাপানী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান

দৌলতদিয়ায় বাসডুবি,নারী-শিশুসহ ১৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে,পদ্মাপাড়ে আহাজারি তদন্ত কমিটি গঠন

রাজধানীতে অস্ত্রধারী দুইজন সন্ত্রাসী মারুফ হাসান ও আব্দুর রহমান গ্রেফতার