টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির হুঁশিয়ারি,শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:37 pm

ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে আবারও কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত- এমনই বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ‘অবিশ্বাসী’ ও ‘চরমপন্থী’ হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সূত্র: আল-জাজিরা।

টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন, ইরানের ড্রোন হামলা শত্রুদের ওপর আকস্মিক ও শক্তিশালী আঘাত হেনেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া তিনি আরও উল্লেখ করেন, ইরানের নৌবাহিনী ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত