টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 8:23 am

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। তার বেঁচে থাকা নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার ব্রায়ান হেগসেথ দাবি করেছেন এক হামলায় তিনি আহত হয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং তিনি জনসমক্ষে আসছেন না। তার ভাষ্য অনুযায়ী, খামেনি বর্তমানে আত্মগোপনে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। হামলার পর থেকে খামেনির কোনো সরাসরি ভিডিও বার্তা প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়ছে। কেবল লিখিত বিবৃতি প্রকাশিত হলেও তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, ইরান সরকার এখনো খামেনির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য কৌশলগত চাপ তৈরির অংশও হতে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বাংলাদেশ আনসার , ভিডিপি সাবেক উপ-মহাপরিচালক।

বাবার মৃত্যুর পরে সাড়ে তিন বছরে শিশু চলে গেলেন না ফেরার দেশে

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী

জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানি প্রেসিডেন্ট

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ