টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তি আটক

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 10, 2025 2:46 pm

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের সামনে থেকে রোগীর মোবাইল চুরি করার সময় হাতেনাতে মোহাম্মদ আলী (২৬) নামে এক মোবাইল চোর চক্রের সদস্যকে আটক করেছে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

সোমবার(০৯ জুন) দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢামেকের আনসার সদস্যরা অভিযুক্ত ওই মোবাইল চোরকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি)মোঃ আসাদ জানান,আজ দুপুরের দিকে ঢামেকে আমাদের আনসার সদস্যরা জরুরি বিভাগে দায়িত্ব পালন করার সময় এক রোগী এক ব্যক্তির পিছনে চিৎকার করে দৌড়িয়ে যাওয়ার সময় আমাদের বিষয়টি সন্দেহ হয়।পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওই মোবাইল চোরকে আটক করেন ও আমার মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে বিষয়টি আমাদেকে জানালে জরুরি বিভাগের দায়িত্ব থাকা অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায অভিযুক্ত মোবাইল চোরকে আটক করে প্রশাসনিক ভবনে নিয়ে যাই।পরে হাসপাতালের পরিচালকের কক্ষে পরিচালকের পরামর্শক্রমে অভিযুক্ত ওই মোবাইল চোর চক্রের সদস্যকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি এই বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন। অভিযুক্ত মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের সদরে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা: শুধু নিষেধাজ্ঞা নয়, চাই শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা

লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন: নুরুল হক নুর

উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন এম পি এম এ হান্নান

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রবল সম্ভাবনা: ইরান