টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও হরমুজ প্রণালি পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 6:45 pm

হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর পরও আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়।

জানা যায়, অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে বাংলার জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় এবং জানায়, আইআরজিসির অনুমতি ছাড়া কেউ প্রণালি অতিক্রম করতে পারবে না।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় আমরা মনে করেছিলাম প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে। এ সময় প্রায় ৪০টার মত বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে।’

তিনি আরও জানান, ‘রাত ১১:৫০ টার দিকে হরমুজ প্রণালিতে প্রবেশ করে জয়যাত্রা। যে গতিতে চলছিল, ভোর ৩টার দিকে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করা যেত। তবে হঠাৎ সাড়ে ১২টার দিকে রেডিও বার্তা পাঠিয়ে সব জহাজের গতিরোধ করার আদেশ দেয় ইরানিয়ান নেভি এবং আইআরজিসির অনুমতি ছাড়া হরমুজ পার হওয়া যাবে না বলে হুঁশিয়ার করে।’

এর আগে ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল বাংলার জয়যাত্রা। ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। পরে শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে জগ্ননাথ বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আপন ফুফুদের বাদ দিয়ে তুলে নিয়েছে দুই প্রতারক

মাদকের বিস্তার ঠেকাতে এলাকায় মাদকসেবীদের দাফন না করার ঘোষণা

‎ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস

রাজধানীর লালবাগ বিভাগে ডিবি’র ব্লক রেইডে গ্রেফতার ২১

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শোক বার্তা

কুড়িগ্রামে ইত্তেফাক প্রতিনিধির ওপর হামলা ও ছিনতাই: থানায় অভিযোগ

কৃষক দল

মিরপুর থানা কৃষক দল কর্তৃক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত