টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শোক বার্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 6, 2026 3:44 pm

মা হারালেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুমার সন্তানেরা তাদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজউক চেয়ারম্যানের নাম ভাংগিয়ে ইমারত পরিদর্শক অমিতের অনৈতিক কর্মকাণ্ড

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

খালেদা জিয়ার মনোবল ও দূরদর্শিতার কারণেই বিএনপি জনপ্রিয়তা ধরে রেখেছে: এস এ সিদ্দিক সাজু

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম,রেকর্ড গড়ছে স্পিড পোস্ট সেবায়,শুধু চিঠি-প্যাকেট নয়, পার্সেল হচ্ছে নানা পণ্যসামগ্রী

ঢাক-ঢোল-মাদলের তালে কারাম উৎসবে মাতলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক মুচলেকা নিয়ে ছেড়ে দিল মেডিকেল কর্তৃপক্ষ

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ