টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:05 pm

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো অবস্থাতেই এই ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং তা ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলবো। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্টাংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা।

তবে ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগে সম্মতির বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক উদ্বার

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

ঢামেকে মেডিকেল শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু: আজকের টিকা, আগামীর সুরক্ষা

নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট, টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী