টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩৪০ পিছ ইয়াবাসহ নারী আটক

প্রতিবেদক
এ কে পলাশ
April 19, 2026 9:55 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৪০ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত নারী আসামি মোসা. জান্নাতুল ফেরদৌস ওরফে শ্রাবনী বেগম (৩৫)। তার পিতার নাম মো.ইসমাইল হোসেন ও মাতার নাম ফিরোজা বেগম মনি। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দাপুনিয়া এলাকায় ইসমাইল হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে থানা পুলিশের এসআই (নিঃ) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে একদল পুলিশ চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত

রুহুল আমিন স্বপন সিন্ডিকেটকে “বায়রা” থেকে বিতারিত করে সেলিম ও ফখরুল ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন (পর্ব ১)

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : কুমিল্লায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো রিকশাচালকের মৃত্যু

জামায়াত থেকে নজরুল ইসলামকে বহিষ্কার