টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 18, 2026 9:01 pm

কুড়িগ্রামে যুবসমাজের অংশগ্রহণে জাতীয় যুবশক্তির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং যুবদের ঐক্যবদ্ধ ভূমিকা জোরদারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি তার বক্তব্যে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করেন।

কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের যুব নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার

রাউজানে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন

জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়: ড.শফিক

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করলেন কর্মকর্তারা!

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য

নাসিরনগরে প্রিয়তমা স্ত্রীর ইচ্ছে পূরণে  হেলিকপ্টারে ফিরলেন গ্রামের বাড়িতে

কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ