টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের ৩৯টি এলাকায় ইসরায়েলের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 11:20 pm

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে। সূত্র: রয়টার্স ও বিবিসি।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির ঘনিষ্ঠ সহযোগী খলিল বলেন, এসব হামলায় শক্তিশালী বিস্ফোরণে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান চালাচ্ছে।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে জানা গেছে।

আইডিএফ জানায়, রোববার রাতে দক্ষিণ লেবাননের কাফারকেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সাম্প্রতিক আরও কিছু হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি তারা।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যেন ইসরায়েলের ওপর হামলা চালাতে না পারে, সে জন্য লেবাননকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে আইডিএফ বলছে, হিজবুল্লাহর চলমান কর্মকাণ্ডের কারণে তাদের বাহিনী এখনো দক্ষিণ লেবাননে অবস্থান করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্যর আংশিক কমিটির অনুমোদন

আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

ফ্লাইওভারে ঢালে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরবাইক চালকের

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন অতিথিরা

বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন অন্যনামে

তিতাসে ধানের শীষের নির্বাচনী সমাবেশ

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত