টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 8, 2026 7:47 pm

দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে তিনি ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ কারণে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, যথাযথ বিধি মোতাবেক কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

ব্যবসার লাইসেন্স পেতে লাগবে সর্বোচ্চ ১৪ দিন: বাণিজ্যমন্ত্রী

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

ওয়ারীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের।

নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ

কলাবাগানে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় জোরপূর্বক ধর্ষণের পর গলা-কেটে হত্যা