টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন,এনসিপি থেকে সংসদে যাচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 11:51 pm

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু বর্তমানে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ তালিকাটি প্রকাশ করেন।

এনসিপির ২ জান ছাড়াও ১১ দলীয় জোট থেকে সংসদে যাচ্ছেন আরও ১১ জন। তাদের মধ্যে জামায়াতের ৮ জন। তারা হলেন— নুরুন্নিসা সিদ্দীকা (সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি), নাজমুন নাহার নীলু (প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি), অধ্যাপক মাহফুজা হান্নান (কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী), সাজেদা সামাদ (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা), শামছুন্নাহার বেগম (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা), ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (কেন্দ্রীয় কমিটি সদস্য, নারী অধিকার আন্দোলন) বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শরিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢামেক জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশে হস্তান্তর

লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় গেইটম্যান কাউসার আটক

একনেকে ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

পাঁচ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ট্রেনের ছাদে গাঁজার চালান ১২ কেজি গাঁজা জব্দ