টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ছাদে গাঁজার চালান ১২ কেজি গাঁজা জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 1:30 am

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে একটি ট্রেনের পাওয়ার কারের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের ছাদ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ট্রেনটি ভৈরবে থামলে বিশেষ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার বস্তাগুলো ট্রেনের পাওয়ার কারের ছাদে ফেলে পালিয়ে যায়। পরে বাসন্তি রঙের স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি করে, মোট ১২ কেজি গাঁজা।

রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, ট্রেনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা পাওয়া গেছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

বীরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনে আমার জন্য যারা কাজ করেছেন, তারাই আমার প্রকৃত আত্মীয়: প্রতিমন্ত্রী নুরুল হক নুরু

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন