টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ক্রাইম জোন মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 21, 2026 8:26 am

রাজধানী ঢাকার ক্রাইম জোনখ্যাত মোহাম্মদপুরসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। সোমবার (২০ এপ্রিল) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই অভিযানে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে অপরাধীদের আটক করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, আদাবর ও তেজগাঁও থানা থেকে ৫ জন করে এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. শিপন মিয়া, আলমগীর হোসেন, সবুজ খান, আবির হোসেন, মো. মানিক, মো. আল আমিন, মো. রাকিবুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. আকাশ, মো. তৌসিফ আহম্মেদ, তানজিল হাসান, এরফানুর রহমান, মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার, মো. ইমরান, মো. ইয়ামিন রাব্বি, মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল, মো. রানা, মো. শাকিল, মো. ইমন হোসেন, মো. সাকিল পণ্ডিত, মো. আরজু মিয়া, চাঁন মিয়া, সিয়াম হাওলাদার, মো. আল-শাহরিয়ার অন্ত, শান্ত চৌধুরী ও মো. শুভ।

এ তালিকায় আরও রয়েছেন আশরাফুল ইসলাম, মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম, মো. খন্দকার শুভ, মো. শিপন (১৯), মো. জিসান, মো. জাকির হোসেন, মো. নাছির ওরফে ইয়াছিন, মো. আনোয়ার হোসেন বুলবুল, মো. নয়ন, মো. আনিছ, মো. সুমন, মো. সানিম শেখ, মো. শ্রাবণ, মো. ফয়সাল ওরফে আক্তার, মো. হিমেল হোসেন, মো. অন্তর মিয়া, মো. জীবন, মো. হাসান, মো. আল আমিন (২২), মো. তানভীর, মো. মামুন, মো. শুভ (২৩), মোসা. জুলেখা খাতুন, এসএম মিকাইল, মো. শাহীন, মো. নুর আলম, মো. মুন্না, মো. হানিফ, আতিক হাসান এবং মো. ইমরান হোসেন (২৯)।

উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরে অপরাধ দমনে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আসিফ নজরুল

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মুগদা আনন্দ নগর এলাকায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

ঢামেক হাসপাতালে ঐতিহ্যবাহী আমগাছ কাটার চেষ্টা, এক কোটি টাকার চুক্তির অভিযোগ; আজিম-শিপনের ২৩ লাখ টাকা গ্রহণের দাবি

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

বিআরটিএ’র প্রধান কার্যালয়ের আওয়ামী লীগের দোসর মোটরযান পরিদর্শক আবু পলাশ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক, তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ !

রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন