টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 8:02 am

চলতি বছরের হজ আদায়ে প্রথম চার দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) হজ পোর্টালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯টি ফ্লাইট।

এসব ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী বহন করেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালন করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে ঘুমন্ত চালক

জঙ্গি হামলার শঙ্কায় শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

তিতাসে ধানের শীষের পক্ষে আক্তারুজ্জামান সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

‘পরাজয়’ না মানলে ইরানকে ‘নরক দর্শন’ করাবেন ট্রাম্প: হোয়াইট হাউস

তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার

ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু, জ্বালানিতে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন