টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 13, 2025 7:41 am

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে সার্কিট হাউস মাঠের উত্তর–পূর্ব কোণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপের একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ একজন তার হাতে থাকা কোনো কিছুতে অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে আগুন স্মৃতিস্তম্ভের নিচের অংশে জ্বলতে শুরু করে। এ সময় ভিডিওতে কেউ একজন বলেন, দে। আর এরপরই অন্য একজন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি নিক্ষেপ করেন। এরপর চল চল বলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেবো না।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যু বেড়ে ৩৯ জন

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

ব্রাজিল আর্জেন্টিনার দুই কিংবদন্তি আসছেন ঢাকায়

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে বাসার ভাড়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের মারধরে মহিলা ঘর মালিকের মৃত্যু

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

রংপুরে নকল ঘি তৈরির কারখানার সন্ধান  বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধারসহ গ্রেফতার এক