টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা,বিক্ষোভে গিয়ে আটক ৬০

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 22, 2026 8:19 am

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনাসদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে।

‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনাসদস্যদের মূল দাবি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূর থেকে এসে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে, তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অনেকে ইরাক যুদ্ধের সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আজ ঠিক সে ধরণের প্রতিশ্রুতি ও অজুহাতই ব্যবহার করা হচ্ছে, যা অতীতে যুদ্ধের কারণ হয়েছিল।

বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পুলিশ বলপ্রয়োগ করে। এক পর্যায়ে অন্তত ৬০ জন আন্দোলনকারীকে আটক করা হয়। এই ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভে শুধু সাবেক সেনা সদস্যরাই নন, অংশ নিয়েছেন বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের দাবি, এই যুদ্ধ অপ্রয়োজনীয় ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না এলে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ তিতাসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন-কুমিল্লা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!

ওসমান হাদি মারা গেছেন

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে গেলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার