টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান পশ্চিম গুজরায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
April 25, 2026 12:03 am

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় প্রয়াত শুধাংশু দে ও হিমাংশু দে’র বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ১২তম মহতী ধর্মসভা ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মনোজ্ঞ সংগীতাঞ্জলী, ধর্মীয় আলোচনা, ঠাকুরের পূজা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। এতে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা লতা সংঘের সভাপতি নেপাল কর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন পরমেশ ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও ভগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক চয়ন দাশ, শিক্ষক অজিত শীল, শিক্ষক সিদূল ধর, দুলাল দে, অবসরপ্রাপ্ত শিক্ষক আশীষ দাশ এবং স্বপ্না ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। বিশ্বশান্তি গীতাযজ্ঞে পৌরোহিত্য করেন পণ্ডিত প্রবর সবুজ চক্রবর্তী (হিরণ)।

এছাড়াও উপস্থিত ছিলেন কাজল দে, সজল দে, বিপ্লব দে, সুলব দে, রকি দে, অর্পণ দে, অনিক দে, অর্পিতা দে, পুষ্পিতা দে, অংকন দে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-সদস্যরা।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্মীয় আবহ, ভক্তিমূলক সংগীত ও গীতাযজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় আয়োজিত এই মহতী অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

মুগদা আনন্দ নগর এলাকায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চান প্রধানমন্ত্রী

কুমিল্লা হোমনায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

জাতিসংঘের নতুন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় তরুণের অভিযোগ