প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে অতীতেও বিএনপি সরকার একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এ আন্দোলন আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে এসেছে, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট দিয়ে আমাদের সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।
রাষ্ট্রযন্ত্রের নিয়োগ বদলি পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধ পরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।



















