সংরক্ষিত ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,সকালের দিকে ঢামেকের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ আয়ুব আলী আমাদের খবর দিলে, আমরা জরুরী বিভাগের সামনে গিয়ে অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শারীরিকভাবে অসুস্থর কারণেই মারা গেছেন।
তিনি আরো জানান,নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, ( CID-কে ) খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















