টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 26, 2026 9:02 pm

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ১ শিশু এবং উপসর্গে মারা গেছে ৭ শিশু। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে ৪৩ শিশু।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২১ হাজার ৪৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১৭ হাজার ৯৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ ছাড়া এ সময়ে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

মাস্টারদা সূর্যসেন ‘প্রয়াণ’দিবস,‘মৃত্যুঞ্জয়ী, বিপ্লবীর প্রতি জাতির গভীর শ্রদ্ধা

আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক-১

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ।