টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস,বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 27, 2026 7:55 am

মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সম্ভাব্য মানবিক সংকটের আশঙ্কা তৈরি করেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস। রোববার (২৬ এপ্রিল) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগবে। এতে খাদ্য সংকট তীব্র হয়ে উঠতে পারে এবং লাখো মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। পাশাপাশি সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনেও এই পথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রুটটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিশেষ করে কৃষিনির্ভর উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ সারের মূল্যবৃদ্ধি ও সংকট সরাসরি খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেবে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যথায়, এই সংকট আরও গভীর হয়ে বৈশ্বিক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অন্তঃসত্ত্বার অনশণ

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

গলায় ফাঁস দিয়ে এক সেনেটরি মিস্ত্রির আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে পৃর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট