টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ভবনে ইসরাক সমর্থকদের দুই গ্রুপের সং’ঘ’র্ষ আহত ২

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 24, 2025 1:38 pm

রাজধানীর শাহবাগ থানাধীন নগর ভবনে ইশরাক হোসেনে দুই গ্রুপের পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।আহতরা হলেন ,মোঃ মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদের দুজনকে নিয়ে আসা শাহ আলম জানান,নগর ভবনে ইসরাকের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাসা যাত্রাবাড়ী ধলপুর স্টাফ কোয়ার্টার এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ( পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নগর ভবন থেকে দুইজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আসে।পরে আমরা জানতে পারি,তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারী দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন।বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, চলমান সিটি করপোরেশনের কর্মকাণ্ড,নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ইশরাক হোসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে হাজতির মৃত্যু

জেলা প্রশাসন কর্তৃক গণহত্যা দিবসের সভা চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক এসেছিল : বিভাগীয় কমিশনার

ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিআরটিএতে জনবল কম থাকায় কাঙ্খিত সেবা পাচ্ছে না গ্রাহকরা 

প্রাইভেটকারের জন্য ফুয়েল পাসে যুক্ত হলো ‘ঘ’ সিরিজ

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন