টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 19, 2026 5:49 pm

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির। মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

আজ সোমবার (১৯ জানুয়ারি) একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দানকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সভার এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন অধ্যাপক আবুল হাশেম। বক্তব্যের মাঝপথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মাথা ঘুরে মঞ্চে লুটিয়ে পড়েন। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের প্রাথমিক ধারণা তিনি হৃদ্‌রোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। কুষ্টিয়া শহর পৌর আমির এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিতে দিতেই স্ট্রোক করেন এবং পরবর্তীতে তিনি মারা যান।

প্রসঙ্গত, অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

বিদ্যুৎস্পৃষ্ট

বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা জনগণে দৈনন্দিন জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকেআগুন

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলামের গনসংযোগ

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

অভিযোগ করেই থেমে গেলেন বাদী, মামলার খোঁজখবর নিচ্ছেন না, পার পেয়ে যাচ্ছে আসামিরা, মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় ২ কলেজশিক্ষক বরখাস্ত

মক্কায় আরও ৪ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন