টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 29, 2026 3:50 pm

বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ পরামর্শ দেন।

তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা প্রায়ই জানেন না কোন বিধিতে কী বলতে হয় বা কোন ইস্যুতে কীভাবে সোচ্চার হতে হয়। সংসদ নেতা তারেক রহমানকে পুরো সংসদের নেতা হিসেবে উল্লেখ করে মন্ত্রী প্রস্তাব দিয়ে বলেন, বিরোধী দলের সদস্যদের শানিত ও পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত, যাতে তারা সংসদীয় রীতিনীতি রপ্ত করতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শেখ রবিউল আলম বিরোধী শিবিরের কড়া সমালোচনা করে বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত একটি দল, যাদের জনগণ কখনও ভোটের মাধ্যমে ক্ষমতায় বসায়নি, তাদের যন্ত্রণা থাকা স্বাভাবিক। যারা নির্বাচনের আগে নিজেদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়, তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ।

তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা নির্বাচনের আগে জনগনকে বিভ্রান্ত করে, কৌশল করে একেক নির্বাচনে একেক ভাবে আবির্ভুত হন। এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন। তাহলে দেশ অগ্রগতি হবে।’

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না, কারণ ২৬-এর নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেই অপচেষ্টা রুখে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ৭১ শতাংশ মানুষ রায় দিয়েছে, যার মধ্যে ৫১ শতাংশই চেয়েছে বিএনপির দেওয়া ফর্মুলায় দেশ চলুক।

নিজের রাজনৈতিক লড়াইয়ের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, আজকের এই পার্লামেন্ট কারও করুণার দান নয়, বরং ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল।

তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে একটি কথা বলতে চাই, ২৮ জুলাই যখন বিএনপি নেতাকর্মিদের ঢালাও ভাবে গ্রেপ্তার করছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এ আন্দেলনকে কোঅর্ডিনেট করছিলেন তিনি আমাকে বলেছেন, রবি আপনাকে ঢাকা মহানগর প্রধান সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিতে হবে। আমি ঝুঁকি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। নিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯৩টি মামলার শিকার হয়েছি, ৯ বার জেল খেটেছি এবং গুম ও রিমান্ডের দুঃসহ স্মৃতি সহ্য করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ সংগ্রামের প্রশংসা করে তিনি বলেন, হাজারো নেতাকর্মীর জীবনের বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, তা কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রে নস্যাৎ হতে দেওয়া হবে না। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, জনসমর্থনহীন রাজনীতি ছেড়ে গঠনমূলক পথে আসার চেষ্টা করুন, নতুবা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়ন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ২ যুবক গুলিবিদ্ধ

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

খিলগাওয়ে গলায় ফাঁস নিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা

বেড়িবাঁধের গাছ কেটে রাস্তা নির্মাণ পদ হারালেন সেই বিএনপি নেতা জাহাঙ্গীর

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরদেহ সনাক্তে চেষ্টা চলছে

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী