টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 29, 2026 6:36 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী ও চাতলপাড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎
‎আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরবেলায় নাসিরনগর উপজেলা পরিষদের সামনে থেকে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে ও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোয়ালনগর ইউনিয়নে চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ।
‎
‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ দাস।
‎তিনি বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, আজ দুপুরে তাদের নাসিরনগর থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

কবিতা

বিআরটিএতে জনবল কম থাকায় কাঙ্খিত সেবা পাচ্ছে না গ্রাহকরা 

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

অনাকাঙ্ক্ষিত বলছে জাতিসংঘ বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

চব্বিশের জুলাইয়ে আবুজর শেখ হ’ত্যা মামলা হাসিনা,কাদের ও কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট

কুমিল্লায় তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

ভারতের লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ আট জনের মৃত্যু