টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 7, 2026 7:18 am

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭১৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, গত রোববার (৫ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১৩টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-লালবাগ বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ২০৩টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৩১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজিসহ ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজিসহ ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে।

এছাড় ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেক হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে হিসাব রক্ষক জালাল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পদ গড়ার অভিযোগ, সাধারণ কর্মচারীরা জিম্মি

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

সারাদেশে বিজিবি’র অভিযান,ফেব্রুয়ারিতে আগ্নেয়াস্ত্রসহ ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ,১৪১ চোরাকারবারী গ্রেফতার,সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ বাংলাদেশি, ২ ভারতীয় নাগরিক আটক। অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৩৫ নাগরিককে নিজ দেশে প্রেরণ

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করল ‘টিম আরাধ্যা’

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু