টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 5:36 am

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা সাড়ে ৭টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানের বহর আধুনিকীকরণ ও যাত্রীসেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে।

এর আগে প্রতিমন্ত্রী মিল্লাত জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। গত ৪ এপ্রিল সরকার এ ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বহরের আকার ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্না হেরোইন ও ইয়াবাসহ আটক

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি: ডিএমপি

বাংলাদেশে আসতে চান নেইমারের কোচ

হাদি হত্যায় ভারতে আটকদের ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

গ্যাস সংকটে দুর্ভোগে সিএনজিচালিত গাড়ি/ ফিলিং স্টেশনে গ্যাসের হাহাকার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচন প্রতিহত করতে চাইলেব্যবস্থা নেওয়া হবে

জাতিসংঘে খলিলুর রহমানের ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন