টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 5, 2026 9:01 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগাঁও গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (ভাবকী বিডি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টায় প্রকল্পের অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় সমস্যা। এটি একটি শিশুর স্বাভাবিক শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে হবে, তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে এবং সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সন্তানরা যেন খারাপ সঙ্গ বা নেশায় জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিণী মোছা. লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পিএফ বিকাশ চন্দ্র রায়, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু প্রমুখ।

বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ২৭৮টি শিক্ষা উপকরণ, ২৭৮টি স্বাস্থ্য সরঞ্জাম, ৪টি টিউবওয়েল এবং ১৭ জন শিশুকে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালবাগের বাসায় ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো-রেল ও ইন্টারনেট

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজারহাট উপজেলার নাজিমখানে গরু ছিনতাই ঘটনায় দুই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা

হোটেল ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেন সেনাবাহিনীর পরিবারের অভিযোগ

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

রূপগঞ্জের ৩০০ফিট জলসিড়ি এলাকায় প্রাইভেট কারে ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন নাসিরনগরের রায়হান মিয়া