টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
May 1, 2026 2:13 pm

চট্টগ্রামের চান্দগাঁও মধ্যম মোহরা সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রথম দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বংশী শিল্পকলা একাডেমী। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর দেবনাথ। এদিন আলোচনা সভা, গঙ্গা আহ্বান এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্যামল চক্রবর্ত্তী এবং সহযোগিতা করেন বৈষ্ণব প্রবর রূপন চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন জয় মহাপ্রভু সম্প্রদায়ের রূপন আচার্য্য ও মাখম চক্রবর্ত্তী।
দ্বিতীয় দিন ১ মে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ করা হয়। এদিন শ্রীশ্রী চণ্ডীপাঠ পরিবেশন করেন পণ্ডিত অমল চক্রবর্ত্তী এবং মায়ের পূজায় পৌরহিত্য করেন পণ্ডিত সাগর চক্রবর্ত্তী। পূজার সংকল্প গ্রহণ করেন অভি চৌধুরী (সাজু)। পরে মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্ত্তন এবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুন এবং চান্দগাঁও মোহরা ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,রাজীব বিশ্বাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধীর কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী (বিপ্লব), রনধীর চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
দুইদিনব্যাপী এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আ’গু’ন দিয়েছে দু”র্বৃ”ত্ত”রা

সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামোয় সমান থাকছে না ইনক্রিমেন্ট হার

নাসিরনগর খান্দুরায় হাডুডু খেলার জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত -১৫

দেশে ফিরলেন ড. ইউনূস

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ঔষধ বিভিন্ন কোম্পানি প্রতিনিধি ও কর্মচারীদের হাতে জিম্মি

কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

বদলি করা হলো কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক