টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন ড. ইউনূস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 8, 2026 9:39 pm

ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে দেশে ফিরে তিনি রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন। গত শুক্রবার (৫ জুন) দেশে ফেরেন ড. ইউনূস। এর দুই দিন পর, রোববার (৭ জুন) তিনি মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ড. মুহাম্মদ ইউনূসের সফরসূচি অনুযায়ী, গত ২৭ মে তিনি ঢাকা ত্যাগ করে ফ্রান্সের প্যারিসে যান। পরে ৩১ মে প্যারিস থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইউরোপের এই দুই দেশে অবস্থানকালে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।

নেদারল্যান্ডস সফরের সময়ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ড. ইউনূসের এই সফরসঙ্গীদের মধ্যে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ, দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে খনন শুরু,দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

র‌্যাব-৪ এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পৃথক অভিযানে নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্নমানের কয়েল উদ্ধার ও ধ্বংস; প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সীমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চট্টগ্রামের সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী