টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 1, 2026 7:38 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২ মে) সিলেট যাচ্ছেন। সফরকালে তিনি ধর্মীয় স্থানে জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন।

সরকারি সূত্র আরও জানায়, সফরকালে স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাও করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

জরুরি বিভাগে আড়াই ঘণ্টা অপেক্ষা, জানতে চাওয়ায় রোগীর স্বজনদের মারধর

রাউজান পশ্চিম গুজরায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

দুবাই, সিংগাপুর থেকেই ঢাকার শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা স্বপনসহ তার সিন্ডিকেটের সদস্যরা

পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩ ট্রলার

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প