টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 1, 2026 10:24 pm

দমহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে বীরগঞ্জ উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজ কার্যালয়ে উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১ টায় উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সভাপতি মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে তিনি মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু,পৌর বিএনপির সভাপতি মো:আমিরুল ইসলাম বাহার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:কামরুল হাসান, বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক আফাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা

কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মায়ের মৃত্যুতে ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের হুমকি ‘হতাশার বহি:প্রকাশ’: ইরান

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা